এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি সরোয়ার, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস

বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য, সাবেক মেয়র ও সাবেক হুইপ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার রাত ১০টায় নগরীর কাউনিয়া সাধুর বটতলায় অবস্থিত তাঁর বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এ সময় দৈনিক ভোরের আকাশ-এর বরিশাল ব্যুরো মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ নুরুল আমিন, বরিশাল বার্তা-এর সম্পাদক ও প্রকাশক এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট রফিকুল ইসলাম শাহীন, উপদেষ্টা কাজী জাহাঙ্গীর (ব্যুরো চিফ, দৈনিক ডেসটিনি), উপদেষ্টা সাইফুল ইসলাম মাসুম, উপদেষ্টা কবির হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. নুরে আলম (জেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ), সহ-সভাপতি কাজী ওয়াহিদ মুরাদ (স্টাফ রিপোর্টার, দি কান্ট্রি টুডে), সহ-সভাপতি মারুফ হোসেন (স্টাফ রিপোর্টার, দৈনিক প্রভাতী বাংলাদেশ), সহ-সভাপতি মিরাজ মল্লিক (স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ সংযোগ), আজকের তালাশ পত্রিকার বার্তা সম্পাদক মো. শাহাদাতসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে ফুলেল তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে এলাকার উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূরীকরণে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই।” জবাবে সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও যৌক্তিক প্রয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও খবর