নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খাবার বিতরণ নিয়ে নড়াইলে আ’লীগ-স্বেচ্ছাসেবকলীগের সংঘর্ষ, ৪ নেতাকর্মী আহত

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 17-08-2022 04:58:53 am

খাবার বিতরণ নিয়ে নড়াইলে আ’লীগ-স্বেচ্ছাসেবকলীগের সংঘর্ষ, ৪ নেতাকর্মী আহত

।। কার্ত্তিক দাস,নড়াইল।।

নড়াইলে খাবার বিতরণকে কেন্দ্র আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্বেচ্ছাসেবকলীগের চার নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-নড়াইল পৌরসভার ৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ সজল, স্বেচ্ছাসেবকলীগ কর্মী তৌহিদুর রহমান সাগর, ফারুক হোসেন ও নাহিদুজ্জমান। এদের বাড়ি শহরের ভওয়াখালী ও চরেরঘাট এলাকায়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের কয়েকটি খাবার প্যাকেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনের কাছে ছিল। এ সময় স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বোরহান উদ্দিনের কাছে খাবার চায়লে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বোরহান উদ্দিনকে মারধর করেন। খবর পেয়ে বোরহানের পক্ষের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে ওঠার সিঁড়ির স্টিলের রেলিং ভেঙ্গে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের মারধর করেন। এ সময় স্বেচ্ছাসেবকলীগের চার নেতাকর্মী আহত হন। এর মধ্যে নড়াইল পৌরসভার ৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ সজলকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সিদ্দিক আহম্মেদের স্ত্রী নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী, আ’লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, নড়াইল স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগ সভাপতি নাঈম ভুঁইয়াসহ অনেকে। অতিথিবৃন্দ চলে যাওয়ার পরে দুইপক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ এ স্মরণসভার আয়োজন করে।

 

এ ব্যাপারে নড়াইল পৌর মেয়র আনজুমান আরা বলেন, আমি দুইপক্ষকেই নিবৃত করার চেষ্টা করেছি।

 

নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাংখিত ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। এ নিয়ে কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। #

১৭/০৮/২২ ছবি আছে।

 

 

 

Tag
আরও খবর