নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রীর উভয়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (৮ জুলাই) দুপুরে পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়া এলাকায়। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার বলদিপাড়া এলাকার আবু সামাদের ছেলে আবু সাঈদ (৭১) দুপুরে ঘরে খেতে বসেন। ঝড়-বৃষ্টির কারণে প্রতিবেশি মোকছেদুর রহমানের বাড়ির বিদ্যুতের সংযোগ ছিন্ন হয়ে সকলের অগোচরে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিলো। বিষয়টি কারো নজরে আসেনি। এদিকে স্বামীকে খেতে দিয়ে স্ত্রী রাবেয়া বেগম (৬০) টিউবওয়েলে পানি আনতে যান। রাবেয়া বেগম যাওয়ার সময় পিচ্ছিল রাস্তায় পরে যেতে ধরলে ওই টিনের বেড়ায় হাত দিলে হঠাৎ করে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করে পড়ে যান। স্ত্রীর  চিৎকার শুনে স্বামী সাঈদ তাকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়ে তার শরীর স্পর্শ করলে উভয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে। আবু সাঈদ ও রাবেয়া বেগম দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। এদিকে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী আতাউর রহমান বলেন, বিদ্যুতের সংযোগ বাড়ির বেড়ার সাথে যুক্ত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঝড়-বৃষ্টির পর বাড়িতে থাকা বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে থাকলে বা বিচ্ছিন্ন হয়ে পড়লে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে তা মেরামত করানো উচিৎ। এ ধরনের ছোট ভুলের জন্য প্রায় সময় দূর্ঘটনা ঘটে থাকে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। #


আরও খবর