মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপিত


গ্রামই বাংলাদেশের প্রাণ। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। সোমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে সঞ্চয়, ঋণ, প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কর্মকা-ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও সমবায়ভিত্তিক উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনিম এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং উৎপাদনমুখী কার্যক্রম সম্প্রসারণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা বলেন, পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

আলোচনা সভা শেষে বিআরডিবির মহিলা সমবায় সমিতির সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। 


Tag
আরও খবর