মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ


পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পৌর সচিব জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ঈশ্বরগঞ্জ পৌরসভা গর্বিত। তিনি বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন, জীবিকা এবং সুস্থ পরিবেশ রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রমকে জোরদার করতে হবে। ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


Tag
আরও খবর