ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা 



রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি প্রতিষ্ঠান ও অংশীদার সংস্থাগুলোর অংশগ্রহণে বাণিজ্যিক যৌন (সিএস‌ইসি) শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলা হলরুমে কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 


কর্মশালার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রয়েছেন দি ফ্রিডম ফান্ড, বাংলাদেশ।


কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল (প্রশাসন ও অর্থ) মোঃ আখতার জামিল, স্থানীয় সরকার বিভাগ রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল (ট্রেনিং ও মনিটরিং) সামিউল ইসলাম রাহাদ, রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ কল্যাণ চৌধুরী, দি ফ্রিডম ফান্ড, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার, প্রোগ্রাম অ্যাডভাইজার সুমনা চৌধুরী প্রমুখ।


এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নিজাম উদ্দিন, কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, টিপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বেসরকারি এনজিও প্রতিনিধিরা।



প্রধান অতিথি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দৌলতদিয়া পূর্ব পাড়ার মা ও শিশুদের জন্মনিবন্ধন করাটা আমাদের বড় একটা অর্জন। জন্ম নিবন্ধন শুধু একটি সনদ নয়, এটি প্রতিটি শিশুর আইনি পরিচয় ও রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করার ভিত্তি। কোনো শিশুই যেন জন্ম নিবন্ধন থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিশেষ করে বাণিজ্যিক যৌন শোষণের (CSEC) ঝুঁকিতে থাকা শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি থাকলেও প্রচলিত বিধিমালার আওতায় বিকল্প পদ্ধতিতে জন্ম নিবন্ধনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে।”


তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ে প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের জন্য জন্ম নিবন্ধন ফি মওকুফসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও গুরুত্বের সঙ্গে কাজ করা হবে। যেসকল সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি এমন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করেছে এজন্য সকলকে ধন্যবাদ জানাই। এখনো যাদের জন্মনিবন্ধন হয়নি তাদের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।


কর্মশালায় জানানো হয়, সরকারি প্রতিষ্ঠান ও অংশীদার সংস্থাগুলোর অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে প্রত্যেক শিশুর, বিশেষ করে বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা, প্রয়োজনীয় নথিপত্র না থাকলে বিকল্প ব্যবস্থায় নিবন্ধনের সুযোগ সৃষ্টি, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। 



আরও খবর