সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সিরাজগঞ্জে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ‎

ঈশ্বরগঞ্জে পুষ্পসজ্জিত গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হকের অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বিদায় নেন। অনুষ্ঠান শেষে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে পুষ্পসজ্জিত গাড়িতে বিদায় জানানোর সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সিভিল সার্জন ডা. ইলিয়াস।

তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার এবং ভাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাইকা হোসেন তুর্জা এবং সহকারী শিক্ষক ফয়সল আহমেদ। মানপত্র পাঠের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অনেকেই প্রিয় শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, একজন শিক্ষক কখনোই অবসরে যান না। চাকরির মেয়াদ শেষ হলেও একজন আদর্শ শিক্ষকের শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার আলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। আজমুল হক স্যার তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করছি।

বক্তারা বলেন, আজমুল হক শুধু একজন প্রধান শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের পরামর্শদাতা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বিদ্যালয়ের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুষ্পসজ্জিত গাড়িতে বিদায় নেন প্রধান শিক্ষক আজমুল হক। এ সময় তাঁকে একনজর দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন স্থানীয়রা। বিদায়ের সেই মুহূর্তে উপস্থিত অনেকের চোখে ছিল অশ্রু, আর মুখে ছিল একজন প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ।


Tag
আরও খবর

6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে






6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে