পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর বার্তা, অবৈধ অটোরিকশা আটক

বরিশাল নগরীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন ও অবৈধভাবে চলাচলকারী কয়েকটি অটোরিকশা আটক করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এতে সাধারণ যাত্রী, বিশেষ করে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে ভাড়া তদারকি করেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি অটোরিকশা থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। শিক্ষার্থীরা জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান। এদিকে, কয়েকজন অটোরিকশাচালক দাবি করেন, জ্বালানি, রক্ষণাবেক্ষণ ব্যয় ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় তারা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। তবে নির্ধারিত ভাড়া মেনে চলার বিষয়েও তারা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কথা বলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যাত্রীদের স্বার্থে নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১ ঘন্টা ৩৬ মিনিট আগে