যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর অধিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 04:03:03 am

ফাইল ছবি

◾মুনীরুল ইসলাম


মানুষ সামাজিক জীব। সমাজের যে মানুষগুলো আমাদের আশপাশে বসবাস করে, তারাই আমাদের প্রতিবেশী। সুখে-দুঃখে, যেকোনো প্রয়োজনে প্রতিবেশীরাই সবার আগে এগিয়ে আসে। তাই সহমর্মিতা পাওয়ার অধিকারও তাদেরই বেশি। ইসলাম প্রতিবেশীর অধিকার রক্ষায় গুরুত্বারোপ করেছে। একজন মানুষের জন্য তার প্রতিবেশীর প্রতি রয়েছে বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘তোমাদের ওপর প্রতিবেশীর অধিকার হলো—অসুস্থ হলে সেবা-শুশ্রূষা করা এবং খোঁজখবর নেওয়া। মারা গেলে জানাজায় অংশ নেওয়া। কর্জ চাইলে সাধ্যানুযায়ী কর্জ দেওয়া। ভুল করলে তা গোপন রাখা। উপকার করলে কৃতজ্ঞতা জানানো। বিপদগ্রস্ত হলে সমবেদনা জানানো। নিজের বাড়ি প্রতিবেশীর বাড়ি থেকে এ পরিমাণ উচ্চতায় নির্মাণ না করা, যাতে তার ঘরে আলো-বাতাস প্রবেশ করা বন্ধ হয়ে যায়। আর তোমাদের খাবারের সুঘ্রাণ যেন তাদের কষ্টের কারণ না হয়।’ (তাবরানি)


প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে সুখে দিনযাপন করা ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজে তৃপ্তি ভরে খায় আর তার প্রতিবেশীরা ক্ষুধার্ত দিন কাটায়, সে মুমিন হতে পারে না।’ (মিশকাত) অন্য হাদিসে খাওয়া-দাওয়াসহ সব বিষয়ে প্রতিবেশীর খবর রাখার প্রতি গুরুত্বারোপ করে এরশাদ করেন, ‘কোনো খাবার রান্না করলে ঝোল বাড়িয়ে দাও এবং প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখো।’ (মিশকাত) আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানুষের ব্যাপারে মহানবী (সা.) কসম করে বলেন, ‘আল্লাহর কসম, সে ইমানদার নয়। আল্লাহর কসম, সে ইমানদার নয়। আল্লাহর কসম সে ইমানদার নয়।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, কে সেই ব্যক্তি?’ তিনি বললেন, ‘যার অনিষ্ঠতা থেকে পাড়া-প্রতিবেশী নিরাপদ নয়।’ (বুখারি ও মুসলিম)


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২৩ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৫ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭৭ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে