নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন: সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত রাজবাড়ী জেলা সার ও বীজ ডিলার এসোসিয়েশন (বিএডিসি) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে পাংশার ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজবাড়ীর পান্না চত্বরে অবস্থিত পালকি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে বিকেলে ফলাফল ঘোষণা শেষে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। জেলার ৫টি উপজেলার মোট ৪৩ জন ডিলারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বাকী পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অন্যরা নির্বাচিত হন। নির্বাচনে পাংশা থেকে সভাপতি পদে ২ জন এবং গোয়ালন্দ থেকে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে পাংশার মেসার্স কাফি ট্রেডার্স এর জাহিদুল আমিন ফিরোজ ২৪ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসার্স শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নারায়ন চন্দ্র জোয়াদ্দার ১৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে গোয়ালন্দের আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোয়ালন্দ উপজেলার মেসার্স মন্ডল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাসুদ মন্ডল পেয়েছেন ১৬ ভোট। নবনির্বাচিত সভাপতি মোঃ ফিরোজ বলেন, রাজবাড়ীর সকল বিএডিসি ডিলারদের স্বার্থ রক্ষা, একতা বজায় রাখা এবং সার-বীজের সুষম বণ্টন নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলে একসাথে মিলে কাজ করে রাজবাড়ীকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বলেন, ডিলারদের সকল সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। প্রশাসন ও কৃষকদের সাথে সমন্বয় করে কৃষি কাজে রাজবাড়ী জেলাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, জেলার ৫ উপজেলার ৪৩ জন নিবন্ধিত ডিলারের সকলেই এই নির্বাচন প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্বাচিত কমিটির মেয়াদ দুই বছর।
আরও খবর