নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

চিলমারীঃ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "জোড়গাছ পুরাতন বাজার" এলাকায় প্রতিবাদী জনতা কতৃক মাদকের প্রতিবাদ করতে গিয়ে, হামলার শিকার হয়েছেন ২জন। আহতদের চিলমারী হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত ডাক্তার কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরেজামিনে এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, গত বুধবার সকাল ১১টায় জোড়গাছ পুরাতন বাজার এলাকার, সিদ্দিকের ছেলে নিরাশার ভাতের হোটেলের পিছনে, বহিরাগত কয়েকজন যুবককে সাথে নিয়ে মাদক সেবন করতে থাকেন। প্রকাশ্য মাদক সেবনের প্রতিবাদ করতে গিয়ে, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনারুলসহ কয়েকজন প্রতিবাদ করলে, প্রতিবাদের জেরধরে বিকাল ৫টায় জোড়গাছ গরু হাটের পরে রতনের বাড়ীর পার্শে ওৎ পেতে থাকা ছিদ্দিক, রন্জু, তালেব, নিরাশা, মালেক, আকাশ, লাঠি সোটা নিয়ে আনারুলের উপর হামলা ও মারপিট চালায়। এ সময় কুদ্দুস, কাকন, সুজনসহ বেশ কিছু সচেতন যুবক এগিয়ে আসলে তাদেরকে ও মারপিট করেন। উক্ত মারপিটে আব্দুল কুদ্দুস- পিতা আবু তালেব, আনারুল- পিতা মৃত আবু সাইদদ্বয়, আহত হয়ে চিলমারী হাসপাতালে ভর্তি হন। পরে কর্তব্যরত মেডিকেল অফিসার তাদের দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনার জেরধরে উত্তেজিত মাদক বিরোধী জনতা, ছিদ্দিক, মালেক, রন্জুর দোকানঘর ভাংচুর করেন। আরো জানাগেছে মাদক কারবারি ছিদ্দিক, নিরাশাসহ ফ্যাসিস্ট সরকারের দোষরদের নামে পেট্রোল নিক্ষেপ মামলা ও ধর্ষনসহ নানা প্রকার মামলার আসামী হয়ে অত্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এরই ধারাবাহিকতা বজায় রেখে তারা এ ঘটনা ঘটায়। অপর দিকে বুধবার রাতে রমনাঘাট বাঁধের মোড় এলাকায় প্রতিবাদী সাধারণ জনতা মাদক কারবারীর সাথে জরিত রিপন, বিটু, রন্জু, মুকুল ও বাবু মেকারের ঘরবাড়ী ভাংচুর করেন মর্মে সরেজমিনে জানাগেছে। উক্ত ঘটনায় চিলমারী সচেতন মহল, প্রতিবাদকারী যুবকদের মাদক বিরোধী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বলে জানা যায় ।উক্ত ঘটনার প্রতিবাদে জোড়গাছ বাজারে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত, মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানাযায়।

আরও খবর