মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
লোহাগাড়ায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মোহাম্মদ শাহেদ হাছান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার অকাল প্রয়াণে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুম মোহাম্মদ শাহেদ হাছান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজারবিঘা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি উপজেলা সদর বটতলী স্টেশনে অবস্থিত ডা. সিরাজ উদ্দিন চৌধুরী মার্কেটের জাহেদ স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ হাছান সওদাগরের দ্বিতীয় ছেলে।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এবং জীবন-মৃত্যুর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সব লড়াই থামিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে