রাজশাহীর বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত এলাকার ঐতিহ্যবাহী ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের এর চারতালা ভিত বিশিষ্ট একতালা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ রাজশাহী -৬ বাঘা-ছারঘাট আসনের এমপি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী নির্বাচিত সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের একাডেমিক ভবন নির্মাণ/সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় এর চারতালা ভিত বিশিষ্ট একতালা ভবন নিমার্ণ কাজের ভিত্তি স্থাপন করা হয়। (১৩জুন) শনিবার সকাল ১১ টায় আবু সাঈদ চাঁদ এমপি ভিত্তি স্থাপন শেষে মুনাজাতের মাধ্যমে এই বিদ্যালয়ের সাফল্য কামনা করেন।
এ সময় আবু সাঈদ চাঁদ বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত জাতি গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে। উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদক সেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষৎকে ধ্বংস করছে। কিশোর শিক্ষার্থীরা রাতেও লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে ঘোরাফেরা করে। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাই অভিভাবক ও শিক্ষাকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।
শিক্ষা ও নৈতিকতার সমণ¦য় ঘটিয়ে মাদকমুক্ত উন্নত জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ইসলামী একাডেমি উচ্চ বিদ্যাদলয়, কারিগরি ও কৃষি কলেজ বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান তিনি। শিক্ষা গুণগতমাণ উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কমনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর,ইসলামী একাডেমি উচ্চ বিদ্যাদলয়, কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, বাঘা থানা যুবদল সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, অ্যাডহক কমিটির সভাপতি সালেহ আহম্মেদ সালাম, অভিভাবক সদস্য শাহিনুর রহমান, শিক্ষক প্রতিনিধি আলতাব হোসেন, প্রকৌশলী এজাজুল আলম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবূন্দ ও স্থানীয় সুধীবৃন্দ।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সালেহ আহম্মেদ সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী ২ কোটি ৬ লাখ ব্যয়ে চারতালা ভিত বিশিষ্ট একতালা একাডেমিক ভবন নিমার্ণ কাজর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। #
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে