বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল

বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২

বরিশাল নগরীর কেডিসি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি) শাখা। এ সময় অভিযানের লক্ষ্যবস্তু দুই মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু পালিয়ে যান। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার আওতাধীন কেডিসি বস্তি এলাকায় মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইদুল ইসলাম ও তার সহযোগী নিলুফা ইয়াসমিন নিলু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ডিবি পরিদর্শক আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য আমদানি করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, পলাতক দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আরও খবর