নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার



সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামে দুই সন্তানের জননী নিপা খাতুন রুনা (৩২)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের একাংশ হত্যার অভিযোগ তুললেও স্বামীর দাবি, এটি আত্মহত্যার ঘটনা। ফলে ‘হত্যা না আত্মহত্যা’—এই প্রশ্নকে কেন্দ্র করে পুরো এলাকায় আলোচনা-সমালোচনা ও নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈচনা গ্রামের বাসিন্দা মুজাফফর হোসেনের সঙ্গে প্রায় ১৪ বছর আগে নিপা খাতুন রুনার বিয়ে হয়। তাদের সংসারে ইমরান হোসেন (১২) ও ইব্রাহিম হোসেন (৮) নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিনের সংসার জীবনের পর হঠাৎ করে গৃহবধূর এই মৃত্যুর ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি রহস্যেরও জন্ম দিয়েছে।

নিহতের বাবা আওরঙ্গজেব অভিযোগ করে বলেন, তার মেয়েকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। তিনি দাবি করেন, স্বামীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ হতো।

তিনি আরও বলেন, গত ৭ জুন রাত ৯টা থেকে ১০টার মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। তার অভিযোগ, ওই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে তার মেয়েকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, অসুস্থ অবস্থায় রুনাকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের স্বামী মুজাফফর হোসেন এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য এবং বর্তমানে ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন। তার দাবি, বিদেশে কুয়েত মিশনে যাওয়ার বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল।

মুজাফফর হোসেন বলেন, ৭ জুন রাতে অভিমান করে আমি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে স্ত্রী আমাকে খাবার খেতে ডাকলেও আমি খাইনি। এতে অভিমান করে সে বিষপান করে। পরে সে নিজেই আমাকে বিষয়টি জানায়। এরপর আমি দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। এটি আত্মহত্যার ঘটনা, এখানে কোনো হত্যাকাণ্ড বা পরকীয়ার বিষয় নেই।

ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর বৈচনা গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ মনে করছেন এটি পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা, আবার অন্যরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

দুই সন্তানের মায়ের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রহস্যঘেরা এই ঘটনাটি এখন পুরো এলাকার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পুলিশ বলছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনই এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করবে।

Tag
আরও খবর