মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-06-2026 07:47:36 pm

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।


শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার পাশাপাশি সাপ্তাহিক হিসেবেও পণ্যটি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কার্যকরের প্রচেষ্টা থমকে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, যার সরাসরি ধাক্কা লেগেছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে।


আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১: ৪৮ মিনিট নাগাদ স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে ৪,৪৪৫.৫১ মার্কিন ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছে। অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭১.৭০ ডলারে দাঁড়িয়েছে।


মূলত ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ারা লেবাননে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং ইসরাইল সে দেশ থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। লেবাননে যুদ্ধ থামিয়ে তেহরানের সঙ্গে শান্তি চুক্তি করার যে প্রচেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালাচ্ছিলেন, এই ঘটনায় তা বড় ধাক্কা খেয়েছে।


এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্রাপেল বলেন, ‘ইরান সংঘাতের অবসান নিয়ে তৈরি হওয়া একধরনের হতাশা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি মার্কিন বাজারে সুদের হার আরও কঠোর বা বৃদ্ধির একটি প্রবণতা দেখা যাচ্ছে, যা স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।’


সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতিজনিত লোকসান এড়ানোর একটি নিরাপদ মাধ্যম হিসেবে দেখা হলেও, সুদের হার বাড়লে এই অনুত্পাদনশীল ধাতুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের (সিএমই) ‘ফেডওয়াচ’ টুলের তথ্য অনুযায়ী, বাজার সংশ্লিষ্টরা ধারণা করছেন যে চলতি বছরের শেষ নাগাদ মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে সুদহার বৃদ্ধির সম্ভাবনা ৫১ শতাংশ বলে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীরা এখন ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির রূপরেখা বুঝতে আজই পরে প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মে মাসের ‘নন-ফার্ম পে-রোল’ (কৃষি খাত বাদে কর্মসংস্থানের তথ্য) ডেটার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ উল্লেখযোগ্য হারে কমেছে। স্পট সিলভার বা রুপার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৩৬ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৮০.৪০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ১,২৯৮.৪৯ ডলারে ঠেকেছে। এর ফলে প্রতিটি মূল্যবান ধাতুই চলতি সপ্তাহে সার্বিক লোকসানের দিকে ধাবিত হচ্ছে।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে