পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

সুন্দরগঞ্জে টয়লেটে কিশোরীর আত্নহত্যা

টয়লেটে কিশোরীর আত্মহত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামে কমলা খাতুন ওরফে মরিয়ম (১২) নামে এক কিশোরী পারিবারিক টয়লেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন হরিপুর তিস্তাব্রীজ দেখার জন্য যেতে চাইলে তার মা নিষেধ করেন। এরপর কিশোরী সবার অজান্তে পারিবারিক টয়লেটে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কমলা খাতুন ওরফে মরিয়ম বজরা কঞ্চিবাড়ী গ্রামের মোঃ মঞ্জু মিয়ার মেয়ে ও বজরা কঞ্চিবাড়ি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ ব্যাপারে এসআই মিজানুর রহমান জানান, এ ঘটনা ছাড়াও কিছুদিন আগেও ৫ টাকা দাবী করে তা না পেয়ে মরিয়ম গলায় ফাঁস দিয়েছিলেন । তিনি এক ধরণের মানসিক রোগে ভুগছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা। 

এই অপমৃত্যুর ব্যাপারে কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি। 

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এম.এ. আজিজ জানান এখন পর্যন্ত তিনি কঞ্চিবাড়ীতে অবস্থান করে ঘটনাস্থল পরিদর্শন করছেন, এখন পর্যন্ত কোন মামলা না হলেও একটি অপমৃত্যুর মামলা দায়েরর প্রস্তুতি চলছে। 

আরও খবর