খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার

নিহত মিনটু

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর আমিনুল ইসলাম খান মিনটু নামক যুবকের মরদেহ বুধবার (৩রা জুন) রাত সারে এগারোটার সময় কাউটেনগর মাছুয়া বিল থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।


নিহত আমিনুল ইসলাম মিনটু সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা আমুয়াবাইদ এলাকার মাষ্টার বাড়ি মোড়ের বাসিন্দা আব্দুল মজিদ মাস্টারের সর্বকনিষ্ঠ সন্তান। তার ভাই আব্দুল মান্নান সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গাজীপুরের টঙ্গি পাগার এলাকায় অবস্থিত জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কোম্পানিতে কর্মরত মিনটু ঈদুল আজহার ছুটিকে উপলক্ষ করে গ্রামের বাড়িতে এসেছিলেন।


স্থানীয়রা কালবেলাকে বলেন, মাষ্টার সাহেবের ৫ সন্তানের মধ্যে মিনটু সর্বকনিষ্ঠ। জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ নেতা, কর্মী ও সমর্থক ওই পরিবারের সকল সদস্যেরা। তাদের বলিষ্ঠ ও অগ্রণী ভুমিকা রয়েছে স্থানীয় বিএনপির রাজনীতিতে। এসবের জের ধরে কোন দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।


স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩১শে মে রোববার রাত থেকে নিখোঁজ মিনটু। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বুধবার রাতে স্থানীয় জনৈক জয়নালের বাড়ির সামনে কাউটেনগর মাছুয়া বিলের পানিশূন্য স্থানে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে প্রেরণ করে পুলিশ।


নিহত মিনটুর বড় ভাই এবং সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, আমার ভাইকে দুর্বৃত্তরা পরকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল। আমি আমার ভাই হত্যার সাথে জড়িতদের উপযুক্ত বিচার চাই।


ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান কালবেলাকে বলেন, গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় পানিশূন্য একটি খালের মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা অবস্থায় মিনটুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই কর্মকর্তা কালবেলাকে আরও বলেন, হত্যার রহস্য উন্মোচন ও জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। সঠিক তদন্ত এবং আসামি গ্রেফতারের স্বার্থে এখনই আরও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।

Tag
আরও খবর