ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

২৮১ জন সার্ভেয়ার নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-02-2023 05:38:39 am

ফাইল ছবি


◾ চাকরি ডেস্ক 


ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে সার্ভেয়ার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ পরীক্ষার আওতায় সারাদেশে কালেক্টর (জেলা প্রশাসক) অফিসের ভূমি রাজস্ব (এসএ) ও ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং উপজেলা ভূমি অফিসে ২৮১ জন সার্ভেয়ার নিয়োগ হবে।


উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কিছু প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি করে এই সার্ভেয়ার পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হলো। শীঘ্রই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন তহশিলদার) পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। পদোন্নতির শর্ত পূরণ করে এবং শূন্য পদ থাকা সাপেক্ষে ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদ থেকে ১০ম গ্রেডের কানুনগো পদে পদোন্নতির সুযোগ রয়েছে। 


উপর্যুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৪তম গ্রেডভুক্ত, বেতনস্কেল ১০,২০০-২৪,৬৮০ এই সার্ভেয়ার পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে - ‘কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইন্সটিটিউট হইতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ’। 


নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ - এই ৫০টি জেলার প্রার্থীগণ এই সার্ভেয়ার পদের জন্য আবেদন করতে পারবেন।


প্রসঙ্গত, কানুনগো পদে নিয়োগের ব্যাপারে মামলার নিষেধাজ্ঞা থাকার কারণে উক্ত পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া এখনই সম্ভব হচ্ছে না। এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও সেটেলমেন্ট বিভাগেও সার্ভেয়ার পদ আছে। তারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় বিভিন্ন সেটেলমেন্ট অফিসে কাজ করেন।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৮৩ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৫২ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে