নাগেশ্বরীতে জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছে ২টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ গলাচিপায় ৫০ লক্ষ গলদা চিংড়ির রেনু জব্দ: আনুমানিক মূল্য অর্ধ-কোটি টাকা ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর দ্রুত সময়ের মধ্যে চালু হবেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারিয়াকান্দিতে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি ঈদুল আযহা উপলক্ষে ঝিনাইগাতীতে ভিজিএফ’র চাল বিতরণ গোয়ালন্দে বোনের জানাজায় অংশ নিতে হাজতী আসামির প্যারোলে মুক্তি গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ ১৯ জন আটক দেওয়ানগঞ্জে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু শ্রীমঙ্গলে এডাবের সম-নাগরিকত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন ‎সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ আহসানমারা সেতু এলাকায় বাস- লেগুনার সংঘর্ষে নিহত-১,আহত-৪ শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১ জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় "গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে" চিলমারীর বিজয় অর্জন চলতি বাজেটেই ডিপিপি পাস হবে, গবেষণায় আসবে বড় প্রকল্প' — জাবিপ্রবি উপাচার্য বরিশালে সমৃদ্ধ বাংলাদেশের পথে ব্র্যাক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান

বরিশালে সমৃদ্ধ বাংলাদেশের পথে ব্র্যাক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান

বরিশালে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক বার্ষিক প্রতিবেদন ২০২৫-এর বিভাগীয় প্রকাশনা অনুষ্ঠান। তৃণমূলের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব মো: খায়রুল আলম সুমনসহ ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ নানা খাতে প্রতিষ্ঠানটির অবদান প্রশংসনীয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক বছরে সারাদেশে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ব্র্যাকের বিভিন্ন সেবা ও সহায়তা পেয়েছেন। এর মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখই নারী, যা নারীর ক্ষমতায়নে ব্র্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন। বক্তারা আরও বলেন, উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্র্যাক আগামীতেও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে।
আরও খবর