আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

একই মঞ্চে মা ও মেয়ের সম্মাননা প্রাপ্তি-বরিশালের নারী উদ্যোক্তার অনবদ্য সাফল্য

জাকির হোসেন ( Contributor )

প্রকাশের সময়: 13-05-2026 09:40:07 pm

বিশ্ব Mother's Day উপলক্ষে বাংলার বীর ফাউন্ডেশন স্মার্ট উদ্যোক্তা ফোরাম-এর যৌথ আয়োজনে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ১১ মে, অনুষ্ঠিত হয়েছে রত্নগর্ভা মা, সেরা মা ইন্সপায়ারিং আইকন অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্ট কামার আফজা লিজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজনীতিক এম. নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল ইউনিভার্সিটি-এর উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট মাকসুদেল হোসেন খান মাকসুদ, রাজনীতিক ব্যবসায়ী এস.এম আমানুল্লাহ, ল্যাব ফোর জেনারেল হাসপাতালের প্রধান মানব সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান জেরিন, উপার্জন মাঠের ফাউন্ডার আব্দুর নূর মোঃ ইয়াহিয়া, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসক ডাক্তার মোস্তফা কামাল আরেফিন, শব্দ থেকে শব্দ-এর স্বত্বাধিকারী ওবায়দা বেগম এবং সংগঠক মাহফুজা শিউলি।

 

এবারের আয়োজনের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভাব ঘটে একই দিনে একই মঞ্চে মা ও মেয়ের একই সাথে সম্মাননা অর্জনের ঘটনা। রত্নগর্ভা মা ও সেরা মা পুরস্কার ২০২৬ অর্জন করেন বরিশাল জেলার প্রসিদ্ধ নারী উদ্যোক্তা পারভীন আক্তার এবং একই আয়োজনে নারী উদ্যোক্তা (মেকআপ আর্টিস্ট) হিসেবে বিশেষ অবদানের জন্য INSPIRING ICON AWARD-2026 অর্জন করেন তারই জ্যেষ্ঠা তনয়া সাম্প্রতিক সময়ে বরিশালের তরুণ নারী উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে সাড়া ফেলা দেওয়া উদীয়মান বিউটি আর্টিস্ট তাসরিফা আনিকা। উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শকসারিতে এই ঘটনাটি রীতিমত চাঞ্চল্য তৈরি করে এবং সবার মুখেই মা ও মেয়ের জন্য প্রশংসার ফুলঝুড়ি ছোটে।


Tag
আরও খবর

deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

২২ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে