আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

ঝিনাইগাতীতে রাইস ট্রান্সপ্লান্টার-এর মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ধানশাইল গ্রামে এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক ড. সুকল্প দাস। উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কৃষি প্রকৌশলী শিবানী রানী নাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেনসহ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাষীগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার জানান, সনাতন পদ্ধতিতে এক একর জমিতে ধানের চারা রোপণে খরচ পড়ে ১০ হাজার টাকা। আর যান্ত্রিক পদ্ধতিতে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের মাধ্যমে খরচ হবে আড়াই হাজার টাকা। এছাড়া এক একর জমিতে ধানের চারা রোপণে দিনে ২০ জন শ্রমিক লাগলেও রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে সময় লাগবে একঘন্টা। তিনি আরো জানান, উপজেলায় এবার প্রথমবারের মতো রাইস ট্রান্সপ্লান্ট-এর সহায়তায় ধানের চারা রোপণ শুরু হয়েছে। ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের বেশকিছু কৃষক সমালয় পদ্ধতিতে জমিতে বোরো ধান আবাদের উদ্যোগ নিয়েছেন। প্রথম পর্যায়ে কৃষকদের কোন খরচ লাগছেনা। ধান, বীজসহ সকল খরচ সরকার বহন করছে। একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দাম ১৪ লক্ষ টাকা, কিন্তু কৃষক ৭ লক্ষ টাকা দিলেই পেয়ে যাচ্ছে এই মেশিন। বাকী ৫০ ভাগ খরচ ভর্তুকি দিচ্ছে সরকার।


আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৩ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩৪ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে