বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

বরিশাল নগরী বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন ফুটপাত দখলের চিত্র

নগরীর ত্রিশ গোডাউন বিনোদন কেন্দ্র এলাকায় ফুটপাত দখল করে চেয়ার বসিয়ে ব্যবসা পরিচালনার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসা পর্যটকরা। দীর্ঘদিন ধরে চলা এ অব্যবস্থাপনায় ক্ষোভ বাড়ছে দর্শনার্থীদের মধ্যে। সরেজমিনে দেখা যায়, বিনোদন কেন্দ্র সংলগ্ন সড়কের ফুটপাতের বড় একটি অংশ দখল করে ভ্রাম্যমান ব্যবসায়ীরা চা-নাস্তার দোকান ও বসার ব্যবস্থা করেছেন। এতে করে পর্যটক ও সাধারণ পথচারীদের হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করছেন, যা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের অভিযোগ, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা তারা কল্পনাও করেননি। বিশেষ করে ছুটির দিন ও সন্ধ্যার পর ভিড় বাড়লে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। একজন দর্শনার্থী বলেন, “বিনোদন কেন্দ্রটি দেখতে ভালো, কিন্তু আশপাশের অব্যবস্থাপনার কারণে স্বস্তিতে ঘোরাফেরা করা যাচ্ছে না। ফুটপাত দখলমুক্ত না হলে সমস্যা থেকেই যাবে।” স্থানীয়দের মতে, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ফুটপাত দখল করে আসছেন। প্রশাসনের নজরদারি না থাকায় সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, দ্রুত ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক, যাতে পর্যটকরা নির্বিঘ্নে বিনোদন কেন্দ্রটি উপভোগ করতে পারেন।
আরও খবর