রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ



গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরি করতে ইউরোপিয়ান ইউনিয়ন ও ফয়ো মিডিয়া আয়োজিত আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। উইমেন মিডিয়া লিডারস ওএফ টুমরো শীর্ষক এই প্রোগ্রামটি এজাইলের একটি ইনিশিয়েটিভ, যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।


আগামী মে মাসের নয়, দশ ও এগারো তারিখে এই উদ্যোগের অংশ হিসেবে মানিকগঞ্জের গণকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান কার্যালয়ে তিন দিনের একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে ছয় মাসে বিভিন্ন সেমিনার, আলোচনা, মাস্টার ক্লাস ও ফিল্ড ট্রিপ আয়োজন করা হবে, শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে।


উক্ত উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফোকাল পারসন হিসেবে কাজ করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ ফরহাদ হোসেন। তিনি বলেন, নারী শিক্ষার্থীদেরকে গণমাধ্যমের প্রতি আরও বেশি আকৃষ্ট করতে এবং মিডিয়া এনভায়রনমেন্টকে নারী শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে আন্তর্জাতিক এই উদ্যোগে আমাদের অংশগ্রহণ করতে পারা সৌভাগ্যের।


তিনি আরও বলেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা গণমাধ্যমে কাজ করার জন্য প্রস্তুত হবে। তারা মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, প্রযুক্তির ব্যবহার, মিডিয়া কনভারজেন্সের ফলে তাদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে, সেসব বিষয় এই উদ্যোগ থেকে শিখতে পারবে। যার ফলে আগামী দিনে মিডিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য তারা গড়ে উঠবে।


উল্লেখ্য, এই আন্তর্জাতিক উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।



Tag
আরও খবর