তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২ মে) বিকাল ৩টায় সারাদেশের সঙ্গে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়ালি সম্পন্ন হয়।
পরে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে স্থানীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও সাতক্ষীরার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে সাত উপজেলার দলীয় প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দলীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয় এবং মার্শাল আর্টের নৈপুণ্য তুলে ধরা হয়।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকনির্দেশনায় এ কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা সাতক্ষীরা জেলা স্টেডিয়াম, সাতক্ষীরা সরকারি কলেজ পুকুর ও সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে আগামী ৯ মে পর্যন্ত চলবে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজনের মাধ্যমে সাতক্ষীরা থেকে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।
২ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে