নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ



জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয়ে মামলার ভয় দেখিয়ে

স্বাস্থ্যকর্মীসহ তিন ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। 


আজ শনিবার (২ মে) সকালে এঘটনাটি ঘটে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন আগে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশে একটি ডোবাজুড়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এনিয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়। এঘটনাকে পুঁজি করে ধনতলা কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী মো. মিস্টার, পরিবার কল্যাণ সহকারী মোছা. রনি বেগম এবং ওই ক্লিনিক পরিচালনা কমিটির সহসভাপতি আবুল কাশেমের বিরুদ্ধে সরকারি ওষুধ ডোবার পানিতে ফেলে দেওয়ার অপরাধে মামলার ভয় দেখিয়ে মোবাইল ফোনে ওসির পরিচয়ে টাকা দাবি করা হয়। 




ধনতলা কমিউনিটি ক্লিনিকে অতিরিক্ত দায়িত্বে থাকা চরমুন্নিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. মিস্টার বলেন, 'ভোর বেলায় আমার মোবাইল ফোনে একটি নম্বর থেকে একটি কল আসে। আমি কল রিসিভ করলে মোবাইলের ওপর পাশ থেকে বলে, 'আমি ইসলামপুর থানার ওসি। সরকারি ওষুধ ডোবার পানিতে ফেলে দেওয়ার ঘটনায় আপনার বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। মামলা থেকে রেহাই পেতে হলে বিকাশ নম্বরে টাকা পাঠাতে হবে। টাকা দিতে অস্বীকার করলে আমার বিরুদ্ধে বড় ধরনের মামলা ঢুকে দেওয়ার একাধিকবার হুমকি দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, 'একইভাবে আমার সহকর্মী পরিবার কল্যাণ সহকারী মোছা. রনি বেগম এবং ক্লিনিক পরিচালনা সহকমিটির সভাপতি আবুল কাশেমের কাছেও টাকা দাবি করা হয়েছে। বিষয়টি টিএইচও স্যারকে জানিয়েছি। '



ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. এএএম আবু তাহের বলেন, 'মোবাইল ফোনে ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে আমাদের দুইজন স্বাস্থ্যকর্মীসহ তিন জনের কাছে টাকা দাবি করা হয়েছে। বিষয়টি থানায় জানিয়েছি।'


ওসির পরিচয় দিয়ে যে মোবাইল নম্বরে টাকা দাবি করা হয়েছে, ওই নম্বরে একাধিকবার কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 


এবিষয়ে যোগাযোগ করতে ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজীর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে কল দেওয়া হলে কল রিসিভ করে তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন, 'ওসি স্যার ছুটিতে গেছেন। ওসি স্যারের পরিচয় দিয়ে মোবাইল ফোনে টাকা দাবির ঘটনায় এক ব্যক্তি এসেছিলো। তিনি ঘটনাটি জানিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মূলত বাটপার শ্রেণির লোক এরকম ভুয়া পরিচয়ে বিভিন্ন হুমকি দিয়ে সাধারণ মানুষকে হয়রানির ফাঁদ পাতে। এসব প্রতারক থেকে সতর্ক থাকতে হবে।'

আরও খবর