পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

ঘোড়াশাল বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ গ্রাম




‎        নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার তার ও সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে।


‎                            ২৬ এপ্রিল ২০২৬ রোজ রবিবার দিবাগত রাত  ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অধীন ভাগদী ৩৩/১১ কেভি উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে অন্তত পাঁচটি গ্রামের লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


‎                            স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত উপকেন্দ্রে প্রবেশ করে। তারা সেখানে দায়িত্বরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেবল ও রাইজারের তার কেটে নিয়ে পালিয়ে যায়। উক্ত  ঘটনায় উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত পাঁচটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।


‎                     

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন সুমন জানান, দুর্বৃত্তরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।


‎               পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর