বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামাল কাড়াল,বরিশাল বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো জাতীয় দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ আয়োজনে ছিল আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওয়াছেফ আহমেদ দিপু তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের ব্যুরো প্রধান নূর মোহাম্মদ আরিফ, দৈনিক মুখপত্রের বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রানা, দৈনিক আজকালের কণ্ঠ’র বিশেষ প্রতিনিধি মোঃ জামাল কারাল এবং দৈনিক প্রতিতি বাংলাদেশ-এর বরিশাল প্রতিনিধি মোঃ উজ্জলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকালের কণ্ঠ প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয় এবং দেশের সার্বিক উন্নতি ও পত্রিকার উত্তরোত্তর অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
আরও খবর