পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2022 10:37:14 am

ফাইল ছবি

নিউজ ডেস্ক :


রাজধানীর বনানী ফুটওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় জামিল আহমেদ শুভ নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ফেসবুক ভিত্তিক বাইক রিভিউ পেজ বাইকবিডির হোস্ট ছিলেন। সোমবার (১৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে বনানী ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভর কয়েকজন বন্ধু।


প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী থেকে মহাখালীগামী একটি সিএনজি প্রথমে শুভর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর একটি বড় ট্রাক মোটরসাইকেলটিকে আবার ধাক্কা দিলে শুভ রাস্তায় ছিটকে পড়ে। এত ঘটনাস্থলেই তিনি মারা যান। দ্রুত ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।


বনানী থানার উপ পরিদর্শক এম শামসুর রহমান জানান, যুবকের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা সম্ভব হয়নি। তবে নিহতের মোটরসাইকেল থানায় নেয়া হয়েছে।


আরও খবর