ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার


সরকারি আর্ট ক্লাবের প্রথম কার্যকরী কমিটি দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী  জান্নাতুল আরাবি প্রিয়া এবং  সাধারণ সম্পাদক হয়েছেন একেই  বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী ছোঁয়া আক্তার। আজ শনিবার (১৮ এপ্রিল) সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের উপদেষ্টা, জিহাদুল ইসলাম , সাব্বির হাওলাদার, আকবর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লুবনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সূচনা হালদার, সাংগঠনিক সম্পাদক প্রযুক্তা রায়, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক মাহবুবা শবনম, অর্থ সম্পাদক মুমতাহা আফরিন মিথিলা,সদস্য- মোহতাসিম উল্লাহ রিফাত, সুস্মিতা বিশ্বাস।


নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন সভাপতি জান্নাতুন আরবি প্রিয় বলেন,‎ এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র একটি পদবি নয়—এটি শিল্পের প্রতি আমার দীর্ঘদিনের ভালোবাসাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এক মূল্যবান সুযোগ। আমি আমাদের আর্ট ক্লাবকে এমন একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিল্পী নিজের প্রতিভা ও সৃজনশীলতার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে।


আমাদের লক্ষ্য থাকবে শিল্পচর্চাকে শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী করে তোলা। সে উদ্দেশ্যে নিয়মিত কর্মশালার আয়োজন করা হবে—যেমন এমব্রয়ডারি, আধুনিক ডিজাইন, চিত্রকলার বিভিন্ন মাধ্যমসহ নানা বিষয়ে প্র্যাকটিক্যাল সেশন। পাশাপাশি, সদস্যদের কাজকে সবার সামনে তুলে ধরতে নিয়মিত প্রদর্শনীর (Exhibition) আয়োজন করা হবে, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে।


তিনি বলেন,আমরা সোশ্যাল মিডিয়াকে কার্যকরভাবে ব্যবহার করে ক্লাবের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে চাই, যেন নতুন ও সৃজনশীল মানুষদের সম্পৃক্ত করা যায়।সবশেষে, আমি বিশ্বাস করি একটি আর্ট ক্লাবের প্রাণ হলো তার সদস্য ও কমিটি। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া এবং অনুপ্রেরণা জোগানো।


সাধারণ সম্পাদক ছোঁয়া আক্তার জানান বলেন,সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে যোগ্য মনে দায়িত্ব দেওয়া জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।শিল্প হলো হৃদয়ের ভাষা। আমাদের আবেগ, ভাবনা এবং উপলব্ধিকে রঙ, রেখা ও কল্পনার ছোঁয়ায় প্রকাশ করার এক অনন্য মাধ্যম হলো আর্ট। এ ক্লাব কেবল আঁকার জায়গা নয়, বরং এটি হবে ভাবনা বিনিময়ের, প্রতিভা বিকাশের ও শিল্পমুখী এক উন্মুক্ত প্ল্যাটফর্ম—যেখানে নবীন আর প্রবীণ একসঙ্গে এগিয়ে যাবে। আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং ক্লাবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো।

আরও খবর