ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কুবি প্রেস ক্লাবের সাথে কুমিল্লা প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা প্রেস ক্লাব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (১ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি লুৎফর রহমান, বাসসের প্রতিনিধি অশোক কুমার বড়ুয়া, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, মানবজমিনের প্রতিনিধি জাহিদ হাসান, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদুর রহমান, কালেরকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত, দৈনিক বাংলার প্রতিনিধি মাহফুজ নান্টুসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের পক্ষ থেকে থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাজ্জাদ বাসার, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের প্রতিবেদক সাফায়িত সিফাত, অর্থ সম্পাদক দৈনিক জনতার প্রতিনিধি মাহমুদুল হাসান ও কার্যকরি সদস্য ডেইলি সানের প্রতিনিধি কাতিব হাসান মুরাদসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় উভয় সংগঠনের নেতৃত্ববৃন্দ পারষ্পরিক সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের একদল তরুণ সংবাদকর্মীদের সাথে এখানে মিলিত হতে পেরে আমি আনন্দিত৷ তোমরাও আমাদের কুমিল্লা প্রেস ক্লাবে যাবে। দুই সংগঠনের সম্পর্ক, সহযোগিতা বজায় থাকবে, এই প্রত্যাশা করি। এছাড়া, এছাড়া শিক্ষার্থী হিসাবে পড়াশোনাটাও ঠিক রাখতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে দুই সংগঠনের মাঝে সেতুবন্ধন তৈরি হবে সেই প্রত্যাশা রাখছি। কারো বিপদে ও সহযোগিতায় সবাই এগিয়ে আসবো সে আশাব্যক্ত করছি।
আরও খবর