আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

জিততে জিততে হেরে গেলেন হিরো আলম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-02-2023 01:22:19 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


তানসেন এ আসনে ২০ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট।


বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি। আর বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। ভোট কেন্দ্র হবে ১৪৩টি ও কক্ষ থাকবে ১ হাজার ১৭টি।


◾ভোটের মাঠে রেকর্ড গড়লেন হিরো আলম


বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম রেকর্ড গড়েছেন। 


অতীতে বড় দলের প্রার্থীগণ একাধিক আসনে প্রতিদন্দ্বিতা করলেও বগুড়ায় তথা দেশে কোনো স্বতন্ত্র প্রার্থী একই সঙ্গে দুই আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। বগুড়ার উপনির্বাচনে এবার হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি আসনে ভোটে দাঁড়িয়েছেন।  


বুধবার (১ ফেব্রুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) সহ বিএনপির ছেড়ে দেওয়া ৬টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন হিরো আরম। ভোট দেওয়ার পর তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট হলে আমি দুই আসনেই বিপুল ভোটে জয়লাভ করব। এখন পর্যন্ত সব পরিবেশ ভালো আছে। তবে সদরের (বগুড়া সদর) এক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ভোটারদের কাছে অনুরোধ সবাই এসে ভোট দেবেন।


গত বছরের ১০ ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে বিএনপির সাংসদগণ পদত্যাগ করায় বগুড়ার দুটি আসন শূন্য হয়ে পড়ে। এই শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই আলোচিত হয়ে আসছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। 


প্রথম জাতীয় পার্টির মনোন্নয়ন পেতে চেষ্টা করেন হিরো আলম, না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। নিবাচন অফিস কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী হিরো আলম বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের প্রার্থী হয়ে মনোন্নয়নপত্র জমা দেন বগুড়া রিটানিং অফিসারের কাছে। এরপর মনোন্নয়ন যাচাই বাছাই শেষে হিরো আলমের দুটি আসনের মনোন্নয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। এরপর হিরো আলম গত ১৫ জানুয়ারিতে রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। অবশেষে হিরো আলম উচ্চ আদালতে আপিল করেন। সেই আপিলে হিরো আলম দুটি আসনের মনোন্নয়ন বৈধ ঘোষণা করে রায় পান তিনি। সেই রায়ে ১৮ জানুয়ারিতে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের নিকট থেকে গত বুধবার দুপুরে একতারা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনী মাঠে নামেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৯ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে