‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

মধুপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে মধুপুরবাসী

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা বিভিন্ন প্রতীক, মুখোশ ও ব্যানার ছিল বিশেষ আকর্ষণ।

বৈশাখ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি নাঈম উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মনিরুজ্জামান মনি, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন। উপজেলা পশাসন কর্তৃক বর্ষবরণ উপলক্ষে সন্ধা ৪ টায় উপজেলা পরিষদ চত্তরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ দিকে চাড়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যতিক্রম উৎসবের আয়োজন করে ছিলেন গ্রাম বাংলার সবধরণের দেশি খাবারের ব্যবস্থা করেন। ছোট ছোট শিক্ষার্থীরা র‌্যালিতে নানা ভাবে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেন। নববর্ষ উদযাপনে অংশ নেওয়া দর্শনার্থীরা জানান, এমন আয়োজন তাদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। তারা প্রতিবছর আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। সব মিলিয়ে, উৎসবমুখর পরিবেশে মধুপুরে বাংলা নববর্ষ বরণ হয়ে উঠেছে আনন্দ, ঐতিহ্য ও মিলনমেলার এক অনন্য দৃষ্টান্ত।


Tag
আরও খবর

6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে


6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

১৯ ঘন্টা ৫১ মিনিট আগে