নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দৌলতদিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় প্রয়াণ দিবস পালিত

দৌলতদিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় প্রয়াণ দিবস পালিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, সমাজসংস্কারক ও জনগণের স্বাস্থ্য অধিকার আন্দোলনের অগ্রপথিক বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল ৫টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন দৌলতদিয়া রেলওয়ে জামে মসজিদের ইমাম ক্বারী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী, দৌলতদিয়া কেকেএস সেফ হোমের প্রোগ্রাম ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবুর রহমান জুয়েল, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক লাল্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের এইচআইভি প্রজেক্টের সুপারভাইজার মোঃ সাজ্জাদ হোসেন। আলোচনা সভায় বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আদর্শ অনুসরণের আহ্বান জানান। এসময় মোঃ জুলফিকার আলী বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদান বলে শেষ করা যাবে না। তিনি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন। স্বাস্থ্যসেবায় তার প্রণীত ওষুধ নীতিমালা দেশের জন্য অত্যন্ত কল্যাণকর ভূমিকা রেখেছে।” শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরও খবর