ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিক্ষার্থী বলাৎকার বিচারের দাবীতে মানববন্ধন।

‎


 

‎

‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলার এস এস দারুল খাঈর মাদ্রাসার এক শিক্ষার্থীকে  বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। 

‎মঙ্গলবার বিকাল চারটার দিকে উপজেলার রাবাইতারী এলাকায় খড়িবাড়ী বাজার টু নাগেশ্বরী পাকা সড়কের পাশে অবস্থিত মাদ্রাসার প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

‎অভিযোগে জানা যায়, গত ৫ এপ্রিল রাতে পার্শ্ববর্তী একটি অনুষ্ঠান দেখতে যায় মাদ্রাসার বেশকিছু শিক্ষার্থী। ওই সময় মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাফসীর সরকার (৮) মাদ্রাসায় অবস্থান করছিল। এই সুযোগে অভিযুক্ত শিক্ষক হামিদুল হক জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন। পরবর্তীতে শিশুটি বাড়ি যেতে চাইলে তাকে আটকে রাখা হয়। পরের দিন বাবার অসুস্থতার অজুহাতে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা খুলে বলে।

‎বিষয়টি জানাজানি হলে গত সোমবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে তালা ঝুলিয়ে দেন।


‎ভুক্তভোগী শিক্ষার্থী তাফসীর সরকার উপজেলার রামরাম সেন গ্রামের শাহিন সরকারের ছেলে এবং অভিযুক্ত শিক্ষক হামিদুল হক পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাজিটারী গ্রামের নুরল হকের ছেলে। 

‎

‎ওই শিক্ষার্থীর বড় ভাই সেতু সরকার বলেন,

‎আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে। সেদিন রাতে সবাই বাইরে অনুষ্ঠানে থাকায় ওই শিক্ষক সুযোগ নিয়ে তার ওপর নির্যাতন চালায়। আমার ভাই বাড়িতে এসে কান্নাকাটি করে আমাদের সব জানায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার  এবং দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

‎

‎এ প্রসঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজার মোবাইল ফোনে একাধিক বার কল করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

‎

‎ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। এদিকে সঠিক তদন্তের মাধ্যমে দোষী শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে মানববন্ধনকারীরা।

 


Tag
আরও খবর