আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছি - চট্টগ্রাম সিটি মেয়র

চট্টগ্রাম সিটি মেয়রের সাথে ইউএনডিটির প্রতিনিধি দল



  উন্নয়ন প্রকল্প প্রণয়নে অতিদরিদ্র এবং দরিদ্রদের জীবনমান উন্নয়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। রোববার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)’র একটি প্রতিনিধি দলের সাথে আলাপকালে  তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, বর্তমান বৈশি^ক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। চসিককে প্রতিদিন জলবায়ু উদ্বাস্তুদের স্রোতে মোকাবিলা করতে হচ্ছে। পাশাপাশি উপক‚লীয় এলাকা হিসেবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে জলাবদ্ধতা, বন্যা ও নোনা জলের কারণে ফসলি জমি নষ্ট হওয়ার সমস্যাও মোকাবিলা করতে হচ্ছে চট্টগ্রামকে। এ প্রেক্ষাপটে চট্টগ্রামের যে কোন উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

“ আমি স্বল্প ব্যয়ে অতিদরিদ্র মানুষদের আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। প্রতিটি দরিদ্র শিশু যাতে  শিক্ষা এবং সুন্দর শৈশব উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে চাই আমি। চট্টগ্রামবাসীর উন্নয়নে যে বিপুল কর্মযজ্ঞ হাতে নিয়েছি তা সফল করতে ইউএনডিপিকে পাশে চাই।”

ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি মধ্যস্ততাকারীর ভ‚মিকা পালন করতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন উন্নয়ন সংক্রান্ত যে কোন প্রস্তাব দিলে দাতা সংস্থাগুলোর সাথে মধ্যস্ততা করে ফান্ড আনতে এবং প্রকল্প বাস্তবায়নে ইউএনডিপি সহায়তা করতে আগ্রহী।  

এর আগে ইউএনডিটির প্রতিনিধি দলটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (খওটচঈচ) এলাকাভুক্ত ৯ নং ওয়ার্ডের বিজয়নগর ছড়ার পাড় সিডিসি পরিদর্শনে  যান। দলটি কমিউনিটিতে পৌঁছালে তাদেরকে স্থানীয় উপকারভোগীরা উষ্ণ অভ্যর্থনা জানান এবং প্রকল্পের মাধ্যমে তাদের অগ্রগতি সমূহের বিবরণ দেন। তারা প্রকল্পের আওতায় আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি সহ জলবায়ু সহিষ্ণু ভৌত অবকাঠামো উন্নয়নে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে তা তুলে ধরেন। দলটি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন। এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত রাস্তা, ড্রেন, টয়লেট, ডিওয়াটস, নিরাপদ পানি এবং দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, শিক্ষা উপবৃত্তি ও আয়বৃদ্ধিমূলক অনুদান নগরের দরিদ্র মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ফলপ্রসূ ভ‚মিকা রাখছে দেখে তারা উচ্ছ¦াস প্রকাশ করেন।

প্রকল্প পরিদর্শনের পর তারা মেয়র মহোদয়ের কার্যালয়ে চলমান প্রকল্প সম্পর্কে জানাতে আসেন। এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ইউএনডিপি’র সহকারি আবাসিক প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রকল্প ব্যবস্থাপক যুগেস প্রাধানাং, কির্তিজি পাহাড়ি, হুমায়ুন আহমেদ, প্রকল্পের টাউন ম্যানেজার জনাব মোঃ সারোয়ার হোসেন খান এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

                                             

আরও খবর