শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

বেলতলা আমের রাজধানী খ্যাত বাজারে গুটি আম বেচাকেনা চলছে

বেলতলা আমের রাজধানী খ্যাত বাজারে গুটি আম বেচাকেনা চলছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা আম বাজারে গুটি আম বেচাকেনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলতলা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ গুটি আম দুই হাজার ৮ শত টাকা থেকে তিন হাজার টাকা দরে বিক্রয় হচ্ছে। জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের টক ডাল ও আচার খাওয়ার কাজে এই গুটি আম ব্যবহার হয়। যশোর ও সাতক্ষীরা দুই জেলার সীমান্ত বেলতলা নামক স্থানে এই আম বাজারটি অবস্থিত। প্রতি বছর আম মৌসুমে এখানে বড় আমের হাট বসে, এখন গুটি আম বেচাকেনা চলছে। বেলতলা আম বাজারে গুটি আম বিক্রয় করতে আসা চাষি আফজাল হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর তিনি আম চাষের সাথে জড়িত। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে, যে কারণে আম দ্রুত বড় হয়েছে। এছাড়াও বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি ও কাঙ্খিত দামে বিক্রি করতে পেরে তিনি অনেক খুশি। মেসার্স জাহাঙ্গীর ফল ভান্ডারের প্রোপাইটার জাহাঙ্গীর হোসেন জানান, সিজনের প্রথম দিন আমার আড়তে নয় ক্যারেট গুটি আম এসেছিল, আম গুলো দুই হাজার ৮ শত টাকা মণ দরে বিক্রয় করেছি। এবছর গুটি আমের দাম ভালো এবং মুকামে চাহিদাও অনেক বেশি। বেলতলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন বলেন, বাজারে গুটি আম ওঠা শুরু হয়েছে, দিন যত বাড়বে আমদানি ও রপ্তানি তত বৃদ্ধি পাবে। পাশাপাশি এখানে আম বিক্রয় করতে আসা চাষি ও বিভিন্ন মুকাম থেকে আসা ব্যাপারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার আছে।গুটি আম বেচাকেনা চলছে শার্শা (যশোর) সংবাদদাতা।। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা আম বাজারে গুটি আম বেচাকেনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলতলা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ গুটি আম দুই হাজার ৮ শত টাকা থেকে তিন হাজার টাকা দরে বিক্রয় হচ্ছে। জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের টক ডাউন ও আচার খাওয়ার কাজে এই গুটি আম ব্যবহার হয়। যশোর ও সাতক্ষীরা দুই জেলার সীমান্ত বেলতলা নামক স্থানে এই আম বাজারটি অবস্থিত। প্রতি বছর আম মৌসুমে এখানে বড় আমের হাট বসে, এখন গুটি আম বেচাকেনা চলছে। বেলতলা আম বাজারে গুটি আম বিক্রয় করতে আসা চাষি আফজাল হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর তিনি আম চাষের সাথে জড়িত। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে, যে কারণে আম দ্রুত বড় হয়েছে। এছাড়াও বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি ও কাঙ্খিত দামে বিক্রি করতে পেরে তিনি অনেক খুশি। মেসার্স জাহাঙ্গীর ফল ভান্ডারের প্রোপাইটার জাহাঙ্গীর হোসেন জানান, সিজনের প্রথম দিন আমার আড়তে নয় ক্যারেট গুটি আম এসেছিল, আম গুলো দুই হাজার ৮ শত টাকা মণ দরে বিক্রয় করেছি। এবছর গুটি আমের দাম ভালো এবং মোকামে চাহিদাও অনেক বেশি। বেলতলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন বলেন, বাজারে গুটি আম ওঠা শুরু হয়েছে, দিন যত বাড়বে আমদানি ও রপ্তানি তত বৃদ্ধি পাবে। পাশাপাশি এখানে আম বিক্রয় করতে আসা চাষী ও বিভিন্ন মোকাম থেকে আসা ব্যাপারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার আছে।
আরও খবর