ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ইয়াবাসহ বোলাকীপাড়ার রাসেল মিয়াকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

জামালপুরের ইসলামপুরে ইয়াবা ট্যাবলেটসহ রাসেল মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। 

আজ রবিবার (২২ মার্চ) দুপুরে মাদক মামলায় তাঁকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

এর আগে গতকাল শনিবার দিবাদগ রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে ছত্তরহাজির মোড় থেকে তাঁকে আটক করা হয়। আটক রাসেল মিয়া বোলাকীপাড়া পূর্বপাড়া এলাকার গোলাপ হোসেন গোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বোলাকীপাড়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছেন স্থানীয় যুবসমাজ। এলাকায় মাদকের বিস্তাররোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে ছত্তরহাজি মোড় এলাকায় অবস্থান নেন একদল যুবক। রাত ১০টার দিকে রাসেল মিয়া মাদক বিক্রির চেষ্টা করলে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা যুবকেরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাঁর কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে বোলাকীপাড়া বাজারে একটি দোকানে রেখে খবর দিলে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে রাসেলকে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আজ রবিবার দুপুরে রাসেলকে কারাগারে পাঠানো হয়।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা আজকের পত্রিকাকে বলেন, 'বোলাকীপাড়া এলাকাটিকে মাদকমুক্ত রাখতে স্থানীয় যুবসমাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকসহ রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে তাঁরা।'

মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, 'আমাদের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। থানা এলাকা মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।'

আরও খবর