কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি।

দৌলতদিয়া ঘাট দিয়ে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ

দৌলতদিয়া ঘাট দিয়ে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ পবিত্র ঈদুল ফিতরে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন লাখো মানুষ। এ ক্ষেত্রে কোন ধরনের ভোগান্তি ছাড়াই দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুট দিয়ে ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছেন যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলের সাথে বহু সংখ্যক ভেঙে ভেঙে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে লঞ্চে আসা যাত্রীদের ভিড় ছিল মোটামুটি। ঘাট এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীদের সুবিধার্থে দৌলতদিয়া বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে দেওয়া হয়েছে। বাস মালিকরা যাতে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কাজ করছে। এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘাট এলাকায় সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করেন রবিউল মোল্লা । ঈদ করতে পরিবার নিয়ে মাগুরার বাড়িতে যাচ্ছেন তিনি। ফেরিতে দৌলতদিয়া ঘাট এলাকায় আসলে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ঈদযাত্রায় এবার কোনো ভোগান্তি নেই। ভিড় থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রীদের অসুবিধা হচ্ছে না। ঈদে চাপ একটু থাকেই। আঃ রহমান নামের এক বেসরকারি চাকুরিজীবী পরিবার নিয়ে ঈদ করতে যাচ্ছেন কুষ্টিয়ার গ্রামের। পাটুরিয়া থেকে লঞ্চে দৌলতদিয়া ঘাটে আসলে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের চাপ এবার খুবই কম। বেশির ভাগ যাত্রী পদ্মা সেতু ব্যবহার করছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহারকারীদের এবার ভোগান্তি কম। আমি পরিবার নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছি। দৌলতদিয়া পর্যন্ত আসতে কোনো ঝামেলা পোহাতে হয়নি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই নৌরুটে ছোট-বড় ১৭ টি ফেরি চলাচল করছে। সঠিক সিদ্ধান্ত ও ফেরি বাড়ানোর কারণে ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে মানুষ। তবে আজ গার্মেন্টস ছুটি হওয়ায় বিকাল থেকে যাত্রীদের চাপ একটু বাড়তে পারে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, ঘাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও ভোগান্তি রোধে উপজেলা প্রশাসন সর্বক্ষণ নজরদারি করছে। চুরি, ছিনতাই, দালাল ও যানজট কমাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বস্তির ঈদ যাত্রা উপহার দিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে।
আরও খবর






6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

১ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে