বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

রুপাতলী বাজারে হঠাৎ বয়লার মুরগির দাম বৃদ্ধি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

রুপাতলী বাজারে হঠাৎ করেই বয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ৫০–৭০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতা ও ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায়, আগে যেখানে বয়লার মুরগি কেজিপ্রতি ১৬০–১৭০ টাকায়, বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে ২২০–২৪০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এক ক্রেতা মোঃ মনির হোসেন বলেন যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এমনিতেই বেশি। তার ওপর মুরগির দাম বাড়ায় সংসার চালাতে আরও হিমশিম খেতে হচ্ছে। নিম্ন আয়ের অনেক পরিবার সপ্তাহে একদিন মুরগি কিনে খেতেন, এখন সেই সুযোগও কমে যাচ্ছে। বাজারের একাধিক বিক্রেতা জানান, খামার পর্যায়ে মুরগির দাম বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। এছাড়া পরিবহন খরচ ও খাদ্যের দাম বৃদ্ধিকেও দায়ী করছেন তারা। স্থানীয়দের দাবি, বাজার তদারকি জোরদার করে দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। তা না হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও খবর