আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

উলিপুরের ২১০ টি মাদ্রাসার শিশুদের মাঝে আফনান ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান

 "তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।"এই মহান বাণীকে সামনে রেখে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার মহান উদ্দেশ্যে, গ্লাক্সি এপারেলস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আফনান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ নুর আলমের পক্ষ থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের২১০ টি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে ঈদের উপহার হিসেবে১৩ মার্চ ১৭ হাজার পিস সেট পোশাক বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছেলের জন্য ২ পিসের জোব্বা ও পায়জামা সেট ও মেয়েদের জন্য ২ পিসের বোরখা ও হিজাব সেট প্রদান করা হয়েছে। এ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার ৪০ টি মাদ্রাসায় ঈদের পোশাক দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর আলম জানান, মহান আল্লাহ পাককে রাজি খুশি ও মাদ্রাসা বাচ্চাদের ঈদ আনন্দ দিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। তিনি সমাজের বিত্তবানদের এসব জনসেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ছেন উলিপুর বাসী। 

আরও খবর