মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুরু খাঁ গ্রেপ্তার

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুরু খাঁ গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. নুরু খাঁকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নুরু খাঁ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার মৃত দুলাল খাঁর ছেলে। শনিবার (১৪ মার্চ) রাতে গোয়ালন্দঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রবিউল ইসলাম, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই মো. আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ মার্চ) গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির ৫টি মামলা রয়েছে। এর মধ্যে মাদারীপুর জেলার শিবচর থানার মামলা (এফআইআর নং-৮, তারিখ: ১৩ আগস্ট ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭), যেখানে তিনি তদন্তে সন্দেহভাজন। ফরিদপুর জেলার সালথা থানার মামলা (এফআইআর নং-২৩, তারিখ: ২৫ জুন ২০২৩, ধারা ৩৯৫/৩৯৭), যার চার্জশিট নং-৬০, তারিখ ৩০ মার্চ ২০২৪; ওই মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। পটুয়াখালী সদর থানার মামলা (এফআইআর নং-১১, তারিখ: ০৮ জুন ২০২৩, ধারা ৩৯৫/৩৯৭), যার চার্জশিট নং-৩৬৫, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫; এ মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মামলা (এফআইআর নং-১, তারিখ: ০৫ আগস্ট ২০০৭, ধারা ৩৯৯/৪০২) মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার দুটি মামলাতেও তিনি সন্দেহভাজন আসামি। এর মধ্যে একটি মামলা (এফআইআর নং-৪, তারিখ: ০৫ মে ২০২৫, ধারা ৩৯৪) এবং অপরটি (এফআইআর নং-১০, তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭)। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর