রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট পুনরায় চালু করছে ইউএস-বাংলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2026 09:48:47 pm

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এই সপ্তাহে শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে, এর ফলে আসন্ন ঈদুল ফিতরের আগে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ভ্রমণ অনিশ্চয়তা দূর করতে সহায়ক হবে।

সংস্থা সূত্রে জানা যায়, ইউএস-বাংলা ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে ফ্লাইট চালু করবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রবাসীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে, যাদের অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনে দেশে ফিরতে আগ্রহী।

ঢাকা থেকে শারজাহ রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হবে- শুক্রবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার। ঢাকা থেকে শারজাহ ফ্লাইট রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে।

ইউএস-বাংলা ঢাকা থেকে আবুধাবি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার। শনিবার ও বৃহস্পতিবারের ফ্লাইট সরাসরি ঢাকা থেকে বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাবে, আর সোমবারের ফ্লাইট বিকেল ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে ছেড়ে যাবে। এছাড়া, প্রতি সোমবার চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবি ফ্লাইট বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকা ফেরত ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে আসবে।

শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইটগুলো বোয়িং ৭৩৭-৮০০ বিমান দিয়ে পরিচালিত হবে।

বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২৫টি বিমান, যার মধ্যে রয়েছে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ ওয়াইড-বডি বিমান (৪৩৬ আসন বিশিষ্ট) এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০ বিমান (১৮৯ আসন বিশিষ্ট)।

ইউএস-বাংলা প্রতিদিন ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে এবং জেদ্দা, রিয়াদ ও মাসকাটসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যেও ফ্লাইট পরিচালনা করছে।

সংস্থাটি জানিয়েছে, তারা শিগগিরই ঢাকা-দোহা রুটেও ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করছে।

Tag
আরও খবর