বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা

যাকাতভিত্তিক ইসলামী রাষ্ট্র ছাড়া সুখী-সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব নয়: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, এমপি

অর্থনৈতিক শোষণ ও বঞ্চনার করালগ্রাস থেকে মানুষকে মুক্ত করে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে যাকাতভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ২টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত “যাকাত” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামের অন্যতম প্রধান ইবাদত হলো যাকাত। ঈমান আনার পর নামাজ এবং তার পরেই যাকাতের স্থান। একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নামাজের পরই যাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাই কেউ যদি যাকাত আদায় না করে, তবে তার নামাজও পূর্ণাঙ্গ হবে না।

এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছেন—যারা রাষ্ট্রক্ষমতা লাভ করবে তাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা, সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎকাজ থেকে বিরত রাখা। তিনি আরও বলেন, সমাজে এখনো ইসলামী বিধান পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়ায় বিত্তবানদের উচিত তাদের আশপাশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “কোনো ধনী ব্যক্তি যদি পেটপুরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায় এবং সে তার খোঁজ না নেয়, তবে সে রাসুলুল্লাহ (সা.)-এর দলভুক্ত নয়।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন এবং “ইসলামী জীবন বিধানে যাকাত” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

সেমিনারে বক্তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করা হলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য অনেকাংশে দূর করা সম্ভব। বর্তমানে দেশে প্রায় ১৬ লাখ ছিন্নমূল ও গৃহহীন পরিবার এবং প্রায় ৩২ লাখ ভূমিহীন পরিবার রয়েছে। প্রত্যেক পরিবারকে যাকাতের মাধ্যমে ৫ লাখ টাকা করে পুনর্বাসন দেওয়া হলেও বিপুল পরিমাণ অর্থ অবশিষ্ট থাকবে, যা দেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Tag
আরও খবর