যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

সমকামিতা অপরাধ নয় - পোপ ফ্রান্সিস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2023 07:54:20 am

ফাইল ছবি



◾ আন্তর্জাতিক ডেস্ক 


ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস সমকামিতাকে অপরাধ হিসেবে মানতে চান না। যেসব দেশ এটিকে অন্যায় বলে আইন করেছে তিনি তাদের সমালোচনা করেছেন। 


পোপ ফ্রান্সিস বলেন, ঈশ্বর তার সমস্ত সন্তানকে, ঠিক তারা যেমন, তেমন করেই তাদের ভালোবাসেন। ক্যাথলিক বিশপ, যারা আইনটি সমর্থন করেন তাদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা সমকামী সম্প্রদায়ের লোকদের গির্জায় স্বাগত জানান।


মঙ্গলবার বার্তা সংস্থা এপির সঙ্গে এক সাক্ষাত্কারে পোপ বলেন, 'সমকামী হওয়া কোন অপরাধ নয়।'


ফ্রান্সিস স্বীকার করেছেন বিশ্বের কিছু কিছু অংশে ক্যাথলিক বিশপরা এমন আইন সমর্থন করেন, যা সমকামিতাকে অপরাধী হিসেবে গণ্য করে।


তবে অপরাধ বা ক্রাইম না বললেও সমকামিতাকে পাপ কাজ বলে উল্লেখ করেছেন পোপ ফ্রান্সিস। তিনি সাংস্কৃতিক পটভূমিতে এই ধরনের মনোভাবকে দায়ী করে বলেন, প্রত্যেকের মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ করে বিশপদের একটি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।


দ্য হিউম্যান ডিগনিটি ট্রাস্টের মতে, বিশ্বব্যাপী প্রায় ৬৭টি দেশ কিংবা বিচারব্যবস্থায় সম্মতিমূলক সমকামী যৌন কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে ১১টি দেশে এই অপরাধে মৃত্যুদণ্ডের বিধান আছে। 


বিশেষজ্ঞরা বলছেন, যেখানে আইন প্রয়োগ করা হয় না, সেখানেও সমকামীদের বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়।


যুক্তরাষ্ট্রে ২০০৩ সালের সুপ্রিম কোর্টের রায়ে সমকামিতার বিরুদ্ধে আইনকে অসাংবিধানিক ঘোষণা করা সত্ত্বেও এখনও এক ডজনেরও বেশি রাজ্যে তাত্ত্বিকভাবে অ্যান্টি-সোডোমি আইনের উল্লেখ রয়েছে। 


ফ্রান্সিস ক্যাথলিক চার্চের প্রশ্নোত্তর উদ্ধৃতি দিয়ে বলেছেন, সমকামীদের অবশ্যই এখানে স্বাগত জানাতে হবে এবং তাদের যথাযথ সম্মান করতে হবে। তাদের একঘরে করে রাখা কিংবা তাদের প্রতি বৈষম্য করা উচিত নয়।


পোপ ফ্রান্সিস আরও বলেন, সমকামিতার ক্ষেত্রে অপরাধ এবং পাপের মধ্যে পার্থক্য করা দরকার।


২০০৮ সালে ভ্যাটিকান জাতিসংঘের একটি ঘোষণায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিল। ওই ঘোষণাতে জাতিসংঘ সমকামিতাকে অপরাধমুক্ত করার আহ্বান জানিয়েছিল।

আরও খবর