বরিশাল জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজানের সংযম ও ভ্রাতৃত্বের মহিমায় উদ্ভাসিত হয়ে বরিশাল জেলা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০২ মার্চ পুলিশ লাইন্সস্থ ড্রিল শেড প্রাঙ্গণে এই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান।
মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। মোঃ আব্দুস সালাম রিমন, কমান্ডেন্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, বরিশাল।
ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), বরিশাল রেঞ্জ।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারজানা ইসলাম। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি, জননিরাপত্তা এবং সকলের সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।