পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধায় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ, নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ।

Sadullahpur


গাইবান্ধায় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ, নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ। 

গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এ.বি.এম জাকারিয়ার সরকার জামিল (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
রবিবার (১লা মার্চ) বিকেলের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে জাকারিয়ার সরকার জামিলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামিল সরকার নলডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মাহাবুব আলমের ছেলে। সে স্থানীয় কান্তনগর মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দেবার কথা ছিলো।
নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের বেলাল মিয়া ও আমেনা বেগম গংদের সঙ্গে জামিল সরকারের পরিবারের মধ্যে অনেক দিন থেকেই জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি বেলাল মিয়ারা দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গিয়ে লাঠি ও অস্ত্রের আঘাতে জামিল সরকারসহ তাদের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বুকে আঘাতপ্রাপ্ত জামিল সরকার বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায়, রোববার সকালের দিকে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে জামিল সরকার মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে নিহত এবিএম জাকারিয়ার সরকার জামিলের চাচা বাবুল মিয়া বলেন, প্রতিপক্ষ বেলাল মিয়া গংদের লাঠির আঘাতে আমার ভাতিজার মৃত্যু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর