ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা


, ফুলবাড়ী, (কুড়িগ্রাম) প্রতিনিধি  : মাছ- ভাতের পর আলু গ্রামীণ মানুষের  প্রয়োজনীয় খাদ্য ও অর্থনৈতিক চালিকাশক্তি।সারা বছর সবজির প্রয়োজন মিটিয়ে সংসার খরচ ভালভাবে চালাতে কৃষক আলুর আবাদ করে থাকেন। চাষাবাদ ঝুঁকিপূর্ণ হওয়ায়  অনেকেই   আলু চাষে এগিয়ে আসেন না। আলুর বাজার মূল্য অনিশ্চিত।তাই চাষিরা নিরবিছীন্ন ভাবে আলু চাষে মনযোগী হতে পারেন না।গত বছর  আলুতে লোকসানের বোঝা মাথায় নিয়ে এ বছর ও আলু চাষে মনযোগী হয়েছে কৃষক।  গত বছরের তুলনায় এ বছর ফুলবাড়ীতে আলুর আবাদ কম হয়েছে । তবুও আলুর বর্তমান বাজার মূল্যে চাষিরা হতাস।ফলে, ধার দেনা করে যারা আলু আবাদ করেছেন তারা রয়েছেন লোকসান আর ধার দেনা শোধের দুশ্চিন্তায়। আগাম রোপণের জন্য  বীজ কেনা, সার-কীটনাষক,সেচ ও দীনমজুর খরচসহ প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পরেছে  প্রায় ১৬-১৮ টাকা।ফুলবাড়ীর বিভিন্ন হাটবাজারে লাল পাকরি, কার্ডিনাল,সাদাহলান্ড সহ  দেশি বিভিন্ন জাতের আলু  ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা জমিতে বিক্রি করছেন  ১০ থেকে ১৫ টাকা। এই দরে আলু বিক্রি করে কৃষকের লোকসান গুনতে হচ্ছে।

ভোক্তা পর্যায়ে চাহিদা না থাকায় উৎপাদিত সব আলু এখন বাজারে বিক্রি করা সম্ভব নয়। হিমাগার ছাড়া সংরক্ষণের বিকল্প না থাকায় অনেকেই বর্তমান  মূল্যে আলু বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।কেউবা বাড়িতেতেই স্হানিয় ভাবে সংরক্ষন করছেন।ফলে প্রতিদিন ই দাম কমে আসছে আলুর।উত্তর বড়ভিটা গ্রামের আলুচাষী মো: শাহজালাল মিয়া জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন, প্রতি কেজি আলুবিজ কিনেছেন ৫০টাকা দরে , বীজ কেনা ও অন্যান্য খরচ সহ দুই বিঘা জমিতে প্রায় ৫০,০০০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে আলুর পাইকারি ক্রেতা নাই।তাই বাধ্য হয়েই ষ্টোরে রাখতে হয়। ষ্টোরে প্রতি ৫০ কেজি আলু এক বছর রাখার জন্য ভাড়া দিতে হয় ৫০০টাকা। এই হিসাবে আলু রেখে আলুর দাম না বাড়লে লোকসানে পড়তে হবে। ষ্টোরে না রাখলে আলু বিক্রি করতে না পারলে বাড়িতে পচে যেতে পারে।

বড়ভিটাগ্রামের আলম মিয়া বলেন, এনজিও হতে সুদে টাকা নিয়ে ও হাত লোল নিয়ে খন্দ চুক্তিতে সাতবিঘা  জমিতে আলু চাষ করেছেন,আলু  ঘরে তুললেও দাম কম। কম দামেও বর্তমানে ক্রেতা নাই। তাই বাধ্য হয়েই   আলু হিমাগারে রাখতে হচ্ছে। হিমাগার ভাড়া দিয়ে আগামিতে  আলুর দাম কম হলে তাকে লোকসানে পড়তে হবে । তিনি বলেন, বিভিন্ন দেশে আলুর চাহিদা রয়েছে।সরকার আগাম ব্যবস্থা করে আলু রপ্তানির ব্যবস্থা করলে সকল কৃষক লাভবান হতো।

ফুলবাড়ী কৃষি অফিস সুত্র জানিয়েছে , ফুলবাড়ী উপজেলায় এবার ৫৭০হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় একটু কম।, আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভল হয়েছে। কৃষকদের  স্হানিয়  ভাবে আলু সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তীতে আলুর দাম বাড়তেও পারে।
Tag
আরও খবর