তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে হিন্দি ছবি চললে লাভের ১০ শতাংশ চায় শিল্পী সমিতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-01-2023 03:06:54 pm

ফাইল ছবি


◾ বিনোদন ডেস্ক 


বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে চলচ্চিত্রপাড়ায়। আগামী ২৭ জানুয়ারি এই সিনেমাটি দেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল। যদিও বুধবার (২৫ জানুয়ারি) এটি ভারতে ও বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে।


জানা গেছে, সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে পারত। তবে ২৭ জানুয়ারি মুক্তি না পেলেও কিছুদিন পরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ ৩ ফেব্রুয়ারি বলে আমদানিকারক সংস্থা সূত্রে জানা গেছে।


এদিকে চলচ্চিত্র সমিতিও চায় দেশে হিন্দি ছবি মুক্তি পাক। তবে একটা শর্ত রয়েছে শিল্পী সমিতির। তারা এই ছবি থেকে আয়ের ১০ ভাগ চান। বাংলাদেশ চলচ্চিত্র সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, বলিউডের ছবি আসুক। বাংলাদেশে হলিউডের ছবি চলছে। হলিউডের সঙ্গে একযোগে এদেশে মুক্তি দেওয়া হচ্ছে। ইংরেজি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিগুলো চলছে। তাহলে মুম্বাইয়ের ছবির সঙ্গে কেন প্রতিযোগিতা করতে পারবো না।


এতে উপকার হবে জানিয়ে নিপুণ বলেন, ‘এতে করে লাভ হবে যে, টেলিফিল্ম-এর নামে কিছু মানহীন সিনেমা বানানো বন্ধ হয়ে যাবে। আমাদের যেসব ফেস্টিভ্যাল আছে (ঈদ-পূজা, বিশেষ দিবস) এই সময়গুলো যেন বলিউডের ছবি রিলিজ না দেয়; ফেস্টিভ্যালে যেন শুধু দেশি সিনেমা থাকে এটাই চাওয়া। এটা শুধু আমার একার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তটা শিল্পী সমিতির।


শিল্পী সমিতি হিন্দি ছবির আমদানির বিষয়ে সম্মত জানিয়ে বলেন, বলিউডের যে ছবিটা মুক্তির পর এদেশে লাভ হবে সেখানকার ১০ পার্সেন্ট শিল্পী সমিতিতে দেবে। আনরা লিখিত দিয়েছি। এখনো আমাদের জানানো হয়নি। সমিতিতে দিলে আমাদের ফান্ড বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্যই ব্যয় করা হবে।


নিপুণ আরো বলেন, বলিউডের ছবি এলে হলগুলো বাঁচবে। হল মালিকরা দ্বিধায় আছে। লোন নিয়ে বন্ধ হল খুললে বা সংস্কার করলে দুই বছর পর থেকে লোনের টাকা ছবি চালাতে না পারলে কীভাবে খুলবে? আমি মনে করি আগে হল বাঁচাতে হবে তারপর শিল্প বাঁচবে।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে