নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎ ভাষা শহীদদের প্রতি হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের গভীর শ্রদ্ধা


‎

‎কিশোরগঞ্জের হোসেনপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব।

‎

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, হোসেনপুর থানা,হোসেনপুর হাসপাতাল,ফায়ার সার্ভিস ও উপজেলার বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন স্কুল কলেজের  পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎

‎পরে সূর্যোদয়ের পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে হোসেনপুর কেন্দ্রীয়  প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

‎এর আগে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে স্যালুট প্রদান করেন ক্লাবের উপদেষ্টা, লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন।

‎

‎মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, ভাষা শহীদদের ত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই আত্মদান নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।

‎

‎পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের উপদেষ্টা এস এম মিজানুর রহমান মামুন, সহ-সভাপতি তাজুল ইসলাম বুলবুল ও আশরাফ আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ রাজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজালুর রহমান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আকিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সামিম সরকার, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম সরকার, দপ্তর সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক জাকারিয়া আলম,সম্মানিত  সদস্য মোসলেম উদ্দিন মানিকসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বিএনসিসিসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে দেখা যায়।

‎

‎পরে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ভাষা আন্দোলনের তাৎপর্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

‎

‎মহান একুশের চেতনা হৃদয়ে ধারণ করে ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়

‎

আরও খবর